সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মারপিটের শালিসে বাদীপক্ষের গলায় খুর মারলেন প্রতিপক্ষরা, গ্রেপ্তার-৩

সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধ কেন্দ্রিক মারপিটের শালিস বৈঠক চলাকালে বাদীপক্ষের ওপর ফের হামলাসহ তিনজনকে খুর মেরে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার সখিপুরে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের ধারালো খুরের আঘাতে বাদী পক্ষের লোকজনদের মধ্যে দক্ষিণ সখিপুরের নূর আহম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩৬) ও দুই ভাতিজা ইয়াছিন আলী (৪০) এবং আশরাফুল ইসলাম (৩২) গুরুতর জখম হয়।

তাছাড়া প্রতিপক্ষের এলোপাতাড়ি মারপিটে আহতও হন বাদী পক্ষের বেশ কয়েকজন। ধস্তাধস্তির এক পর্যায়ে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে চলমান ওই শালিস বৈঠকটি পন্ড হয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

এঘটনায় আহতদের পক্ষে নূর আহম্মদের অপর ছেলে ইসরাফিল সরদার বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে দেবহাটা থানায় মামলা (নং-০৫) দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ সখিপুর গ্রামের শফিকুল সরদারের ছেলে মোস্তাকিন বিল্লাহ সরদার (২৫), রফিকুল ড্রাইভারের ছেলে হযরত আলী (৩০) ও পিয়ার আলীর ছেলে আমিরুল গাজী (৩৮)।

গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিতসহ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ।

মামলার বাদি ইসরাফিল সরদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৭ এপ্রিল তার প্রতিবেশী চাচা আব্দুর রহমানকে মারপিট করে পাশ্ববর্তী শফিকুল সরদারের ছেলে মোস্তাকিন বিল্লাহসহ প্রতিপক্ষের লোকজন। শনিবার বিকেলে দুপক্ষকে নিয়ে সখিপুর আলিম মাদরাসায় শালিস বৈঠকে বসেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। শালিসে একাধিক ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরাও উপস্থিত ছিলেন। সন্ধ্যা ঘনাতেই দুপক্ষের বাকবিতন্ডতায় উত্তপ্ত হয়ে ওঠে শালিস বৈঠক। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি ও মারপিট। ধস্তাধস্তি ও মারপিটের মাঝেই তাদের কয়েকজনকে ধারালো খুর দিয়ে পোচ দেয় প্রতিপক্ষরা। পরে গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করে রাতেই থানায় মামলা দায়ের করেন তিনি।

এব্যাপারে সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বাদি ও বিবাদী উভয়পক্ষের সিদ্ধান্তে আলিম মাদরাসায় শালিস বৈঠকটি বসানো হয়েছিল। কিন্তু শালিসে আলোচনার মাঝেই এমন অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। এমন ঔদ্ধত্যপূর্ণ ঘটনায় জড়িত সকলের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

সারা দেশের ন্যায় সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশই রোগীর পকেট থেকে আসে: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশে স্বাস্থ্যসেবার ব্যয়ের বড় অংশই রোগীদের নিজস্ব অর্থে বহন করতে হয় বলেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আগামী আগস্টের শেষবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর
  • এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
  • জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত