শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

জি.এম আবুল হোসাইন, সাতক্ষীরা: ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, মানবাধিকার এবং অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান বিষয়ে বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসে ২১ ও ২২ নভেম্বর মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের নির্বাচিত ১৮টি নারী ও কিশোরী গ্রুপের মোট ৫০ জন সদস্য। নারী ও কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালায় সংস্থা ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, মানবাধিকার, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান বক্স স্থাপন ও কমিটি সম্পর্কে, জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং এর বৈষম্য দূর করার কৌশল সম্পর্কে, এবং অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত নারী ও কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, নারী ও কিশোরী স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, ইয়াং ওমেন ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মেহেদী হাসান, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় সার্বিকভাবে সহযোগিতা করেন নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার হুমায়রা জামান, মনির হাসান এবং সালাউদ্দিন রানা।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান