রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের মধুমতী নদীতে ভাসমান লাশটির পরিচয় মিলেছে

নড়াইলের কালিয়ায় মধুমতী নদীতে ভাসমান অজ্ঞাত সেই লাশটির পরিচয় মিলেছে। তাঁর নাম সাব্বির। বয়স ৪৫। তিনি পিরোজপুর জেলার কাউখালী থানার শিয়ালকাঠী গ্রামের আশরাফ হোসেনের ছেলে।

নড়াগাতি থানা সূত্র জানায়, গত শুক্রবার কালিয়ার নড়াগাতি থানার চরডুমুরিয়া এলাকায় মধুমতী নদীতে ভাসমান লাশটি উদ্ধার করে নড়াগাতি থানা-পুলিশ। নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে অজ্ঞাত হিসেবে লাশটি নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়। পরে স্বজনেরা থানায় যোগাযোগ করেছে।

কালিয়া উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, সাব্বির বালুটানা জাহাজের শুকানি ছিলেন। ভাটিয়াপাড়া থেকে দেশের বিভিন্ন জায়গায় তাঁর জাহাজে বালু টানা হতো। ধারণা করা হচ্ছে সহকর্মীরা তাঁকে হত্যা করেছে। এ ব্যাপারে রোববার দুপুরে নড়াগাতি থানা মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী