শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে নাতির আঘাতে নানির মৃত্যু!

পারিবারিক বিরোধের জেরে নাতির আঘাতে নানি সরলা বিশ্বাসের (৯২) মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে নড়াইল জেলার কালিয়া উপজেলার পাখিমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সরলা বিশ্বাস পাখিমারা গ্রামের মৃত খগেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃদ্ধা সরলা বিশ্বাস জামাতা পরিমল বালার বাড়িতে বসবাস করতেন। পরিমল বালার লগ্নিকরা এক লাখ সুদের টাকার ভাগাভাগি নিয়ে তার দুই ছেলে প্রসেনজিৎ বালা ও প্রদীপ বালার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাবেক ইউপি সদস্য নির্মল কুমার মণ্ডলসহ প্রতিবেশীরা সুদের টাকা প্রসেনজিৎ ও প্রদীপকে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত দেন।

শুক্রবার সকাল ৬টার দিকে এ নিয়ে প্রসেনজিৎ বালার সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধ্বস্তি হয় সরলা বিশ্বাসের। একপর্যায়ে প্রসেনজিৎ বালা ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন সরলা বিশ্বাস। পরে তাঁকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খানম বলেন, ধস্তা ধস্তিতেই পড়ে গিয়ে সরলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পারিবারিক অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে দাবি করে আসন্ন রমজানে সরবরাহবিস্তারিত পড়ুন

  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান