আশাশুনিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ


সাতক্ষীরার আশাশুনিতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েষ্ট ডিষ্ট্রিক্ট-৩২৮ বাংলাদেশের পক্ষ থেকে আবারো উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামে শুক্রবার সকালে উক্ত খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েষ্টের সভাপতি নার্গিস জামায়েতের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ গাজী, সমাজ সেবক হারুনার রশিদ গাজী, আব্দুর রউফ গাজী, স্থানীয় স্বেচ্ছাসবকলীগ নেতা আক্তারুজ্জামান গাজী প্রমুখ।
এ সময় বড়দল ইউনিয়নের বড়দল, উত্তর বাইনতলা, মধ্যম বাইনতলা, মাঝেরডাঙ্গা, ঠাকুরপাড়া ও জেলেপাড়ার দুই শতাধিক হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে উক্ত খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, বিশুদ্ধ পানি, মাস্ক ও সাবান।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন


