রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ফুল আর বেলুন সজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়ে কনস্টেবলের ব্যাতিক্রমি বিদায় অনুষ্ঠান

নড়াইলের পুলিশ সুপারের নির্দেশে ব্যাতিক্রমি বিদায় অভিনন্দন অনুষ্ঠান। দীর্ঘ ৩৭বছর চাকুরী জীবন শেষে এক ব্যাতিক্রমি বিদায় অভিনন্দনের মধ্য দিয়ে অবসর নিয়ে ফুল আর রঙ্গিন বেলুন সজ্জিত সরকারি গাড়িতে চড়ে নিজ বাড়িতে ফিরেছেন নড়াইলের কালিয়া থানার পুলিশ কনেষ্টবল ফিরোজ খন্দকার।

পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার সকালে কালিয়া থানা পুলিশ ওই ব্যাতিক্রমি বিদায় অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করে। ওইদিন সকাল ১১ টায় কালিয়া থানায় তার সহকর্মীরা প্রথমে থানা চত্বরে এক বিদায় অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করেন। তার আগে ফিরোজকে সন্মান জনক ভাবে তার পরিবার ও স্বজনদের মাঝে পৌঁছে দেয়ার জন্য থানার সরকারি গাড়িটিকে ফুল ও রঙ বে-রঙের বেলুনে সজ্জিত করা হয়।

বিদায় অভিনন্দন অনুষ্ঠান শেষে সহকারি পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার ও কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম মিষ্টিসহ ফিরোজকে গাড়িতে তুলে দেন এবং ওই থানার এস আই জাফর আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ তাকে এ জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের বাড়িতে পৌঁছে দেন।

বাড়িতে ফিরে ফিরোজ তার অনুভূতি ব্যাক্ত করে বলেন, ‘আমি বিগত ৩৭ বছর বাংলাদেশ পুলিশ বাহিনীতে শ্রম দিয়েছি। চাকুরী জীবন ছেড়ে আসার সময় আমার সহকর্মীরা আমাকে যে সন্মান দিয়েছেন সে অনুভূতি জানানোর ভাষা আমার নেই।’

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী