শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহরের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হওয়ায় প্রতিবাদ সভা

সাতক্ষীরা শহরের বদ্দীপুর এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হওয়ায় এবং ত্রাণ দেওয়া নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

শুক্রবার সকাল ১০টায় পৌরসভার ৩নং ওয়ার্ডের বদ্দীপুর মোড়ে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় এলাকাবাসীরা এ সময় ঝাটা ও জুতা নিয়ে জলামগ্ন বদ্দীপুরের বিভিন্ন মোড়ে বিক্ষোভ মিছিল করেন এবং জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, বদ্দীপুর জনকল্যাণ সমিতির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মনু, রবিউল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বদ্দীপুর এলাকার বছরের প্রায় ৬ মাস পানিতে তলিয়ে থাকে। প্রতিবারই ভোটের আগ মুহুর্তে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু নির্বাচিত হলে পানি নিস্কাসনসহ বদ্দীপুর বাসীর উন্নয়নে কোন কাজ করেননা। প্রতি বছরই তাদের পানিতে ডুবতে হয়। এ বিষয়ে জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাদের অবগত করলে তারা পরিদর্শনেই সীমাবন্ধ রাখেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি।

তারা বলেন, গত কয়েকদিন আগে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সংশ্লিষ্ট কাউন্সিলর সেলিমসহ পৌর কর্তৃপক্ষ বদ্দীপুর এলাকা পরিদর্শনে আসেন। সেসময় তারা মানুষের চলাচলের সুবিধার্থে দুটি ট্রলি বরাদ্দ দেন। যাতে স্থানীয়রা ফ্রি যাতায়াত করতে পারবেন। অথচ এই ট্রলি দুটি সকালে একবার আসে এরপর আর তাদের খুঁজে পাওয়া যায় না। জলাবদ্ধ মানুষকে ১০ টাকা হারে ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া এখানে দুইজন ব্যক্তি ছাড়া আর কেউ এখনও পর্যন্ত কোন খাদ্য সহযোগিতা পাননি।

দ্রুত পানি নিস্কাশনে পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা বলে ঘোষণা দেন তারা।

বক্তারা এ সময় বলেন, তারা কোন ত্রাণ চান না, কোন সহযোগিতা চাননা। তারা চান, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদপেক্ষ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা