বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত, বন্ধু আহত

নড়াইলের লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় ঢাকার বাংলাবাজারের এক বই ব্যবসায়ী হাসান পারভেজ (৪৪) নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা প্রবাসী বন্ধু মশিয়ার রহমান ভূইয়া গুরুতর আহত হন।

বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় লোহাগড়া কালনা সড়কের মাইটকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চরশালনগর গ্রামের আতিয়ার রহমানের ছেলে ঢাকার বাংলাবাজার এলাকার বই ব্যবসায়ী হাসান পারভেজ বাড়ীতে এসে প্রবাসী বন্ধু নিউ লোহাগড়ার হিরু ভূইয়ার ছেলে মশিয়ার রহমান ভূইয়াকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে মধুমতি নদীর উপর নির্মানাধীন দৃষ্টিনন্দন কালনা সেতু দেখতে যাওয়ার পথে মাইটকুমড়া এলাকায় পৌচ্ছালে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুইজন গুরুতর আহত হন।
এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে পারভেজ মারা যায়। আহত মশিয়ারকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার