শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার কার্যালয়ে আগুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দফতর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নবান্নের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

হাওড়ায় অবস্থিত ওই ভবনে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের।

খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে নবান্নের কর্মীরা যখন কাজ করছিল, হঠাৎ তারা ১৪ তলায় দেখতে পায় ধোয়ার কুণ্ডুলি। তবে এটি বড় কোনো অগ্নিকাণ্ড নয়, ঘটনাস্থলে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সহজেই তা নিয়ন্ত্রণে আনে।

খবরে বলা হয়, দুর্গাপুজোর সময় যখন গোটা রাজ্য উত্সবে গা ভাসিয়েছে, ঠিক তখন নবান্নে ২৪ ঘণ্টাই চলছে কন্ট্রোলরুম। এই আবহে সেখানে আচমকা ১৪ তলায় আগুল লাগার খবর পাওয়া যায়।

হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। বহুদূর থেকে দেখা যায় যে কালো ধোঁয়া বের হচ্ছে নবান্নের ছাদ থেকে। পরে নবান্নে উপস্থিত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে যান ঘটনাস্থলে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা