শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়া বাংলাদেশি অপরাধীদের খুঁজে বের করার নির্দেশ

পাঁচজনকেই বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলো সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য। তারা সীমান্ত পার হয়ে এপার বাংলার উত্তর চব্বিশ পরগনায় আশ্রয় নিয়েছিল ফেক আইডেনটিটি দাখিল করে। শুধু তাই নয়, এই পাঁচজনই ভুয়া আধার কার্ড এবং নকল পরিচয়পত্র দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত করেছিল।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স-এর তদন্তে এই সব তথ্য উঠে আসে।

এস টি এফ বা স্পেশাল টাস্ক ফোর্স আদালতে আবেদন জানিয়েছিল এই ভুয়া পরিচয়পত্রের ব্যাপারে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে জবাব চেয়েছেন যে এক দেশের সর্বোচ্চ সাজায় দণ্ডিতরা কীভাবে আধার কার্ড এর মত ইউনিক আইডেন্টিফিকেশন পেতে পারে? তিনি এই জবাব লিখিত আকারে তলব করেছেন।

উল্লেখযোগ্য, এই ভাবেই বাংলাদেশে আর্থিক দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত পি কে হালদার বনগাঁয় রীতিমতো গুছিয়ে বসেছিলেন। বিচারপতি সেনগুপ্ত বিস্ময় প্রকাশ করেন এই ভাবে সীমান্ত পার হয়ে অপরাধীদের এই দেশে আশ্রয় নেয়ার বিষয়ে। কলকাতা পুলিশের টাস্ক ফোর্সকে তিনি নির্দেশ দিয়েছেন এই ধরনের অপরাধীদের খুঁজে বের করার জন্য। বর্তমান মামলায় যে পাঁচজন অভিযুক্তের কথা বলা হয়েছে তারা ক্যাপিটল পানিশমেন্ট পাওয়া সত্ত্বেও কীভাবে এদেশে এল তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী