শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধনী দেশগুলোর

নবায়নযোগ্য জ্বালানী গ্রহন নিশ্চিতকরনের দাবীতে শ্যামনগরে মানববন্ধন

ধনী দেশগুলোর নবায়নযোগ্য জ্বালানী গ্রহন নিশ্চিতকরনের দাবীতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ধনী দেশগুলোর গ্রীন হাউস গ্যাস হ্রাস করা ও বিপদাপন্ন দেশগুলোকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর ২০২৩) ‘মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগীতায় লিডার্সের আয়োজনে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন পালন উপলক্ষে লিডার্সের ক্লাইমেট এ্যাকশন দল, বুড়িগোয়ালিনি ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন দল, লিডার্সের কর্মী ও স্থানীয় যুবকেরা জীবাশ্ম জ্বালানি বিরোধী ওই মানববন্ধন করেছে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে আকাশলীনা ইকো টুরিজম পার্কের সামনে এদিন সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচি শুরু হয়ে শেষ হয় সাড়ে ১০টার দিকে।

‘আমাদের অবশ্যই জীবাশ্ম জ্বালানির যুগ শেষ করতে হবে’ -স্লোগানকে সামনে রেখে তারা এ কর্মসূচি পালন করে।

লিডার্সের এডভোকেসি অফিসার তমালিকা মল্লিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা দেন ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন দলের সদস্য শহিদুল ইসলাম, শুভ্রা রানী, দিলিপ মাঝি ও তনুশ্রী রানী, লিডার্স ক্লাইমেট অ্যাকশন দলের সদস্য মাহমুদুল্লাহ হাসান, প্রতিমা জোয়াদ্দার ও অমৃত গাইন।

লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার মো. আলীম আল রাজী-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি হয়।

কর্মসূচিতে অংশগ্রহনকারীরা দাবী তোলেন- ধনী দেশগুলো আর্থিক সহায়তা দিয়ে দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলোর বিশাল বনভুমি সংরক্ষনের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে তা নিজেদের কার্বন অর্জন হিসেবে দেখিয়ে তা নিজেদের কার্বন অপসারনের দাবী করছেন, যা ন্যায্যতা ও ঐতিহাসিক দায়কে প্রশ্নববিদ্ধ করে।
এজন্য মানববন্ধনের উপস্থিত সকলের দাবী ধনী দেশগুলো অতিসত্তর নবায়নযোগ্য জালানী গ্রহনের মাধ্যমে গ্রীন হাউস গ্যাস নিঃসরন কমাবে এবং গরীব বা যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় যেমন বাংলাদেশ তারা তাদের উন্নয়নকে বাধাগ্রস্থ না করে নবায়নযোগ্য জালানী গ্রহন করবে, নবায়নযোগ্য জালানীতে ও জালানী নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিটি দেশের নীতি, কৌশল ও পরিকল্পনার সাথে একীভূত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলার গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়ন করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মেীজার ৫০নং গাবুরা সরকারিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব কৃষিচর্চা সম্প্রসারণেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
  • উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার
  • শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র
  • শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক