বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পানিবন্দি মানুষের সহযোগিতা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে কঠোর প্রচেষ্টায় জামায়াত নেতৃবৃন্দ

শহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পৌরসভা, ধুলিহর, ব্রহ্মরাজপুর এবং ফিংড়ি ইউনিয়নের অধিকাংশ এলাকা মানুষ পানি বন্দী জীবন যাপন করছে । এলাকায় বসবাসের অনুপোযোগী হওয়ায় মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছে। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের জায়েন্ট সেক্রেটারি মাওঃ আব্দুস সবুরসহ উপজেলা জামায়াতের প্রচেষ্টায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহম্মেদ, এসিল্যান্ড অতীশ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হকসহ জেলা প্রশাসনের সহযোগিতায় পানি নিষ্কাশনের জন্য বেতনা নদী খননের সময় নদীতে যে বাঁধ দেওয়া হয়েছিল সেই বাঁধগুলো ভেঙ্গে দেওয়া হচ্ছে।সোমবার ( ০৭ অক্টোবর)জামায়াত নেতা মাওঃ আব্দুস সবুর এলাকাবাসীদের নিয়ে আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় নদী খনন করার সময় অবৈধভাবে নদীর মধ্যে ঘেরে ভেড়ী ভেঙ্গে দেওয়ার সময় বাধার সম্মুখীন হন।এসময় এসিল্যান্ড আশাশুনি রাশেদ হুসাইন তাদেরকে কঠোর হস্তে দমন করেন। সাথে স্কুবিটর দিয়ে নদীর ভেতরে ঘেরের বেড়ীবাঁধ ভেঙ্গে দেন। জনগনের দাবি আশাশুনি নওয়াপাড়া সংলগ্ন নদীর মাঝপথে স্কুবিটর দিয়ে ১০০ গজের মতো একটি ড্রেন খনন করলে সাতক্ষীরা পৌরসভা, মাছখোলা, কোলনি, বদ্দিপুর, দামারপোতা, জেয়ালা, বড়দল, বাগডাঙ্গা, গোবিন্দপুর, তালতলা, বালুইগাছা, ধুলিহর, সানাপাড়া, কোমরপুর এলাকা পানিবন্দি হতে রক্ষা পাবে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী