বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশের কল্যাণে যেসব পদক্ষেপ নেবেন নতুন ডিএমপি কমিশনার

পুলিশের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দিয়েছেন নতুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

দায়িত্বগ্রহণের পর পুলিশ বাহিনীর কল্যাণে কাজ করার ঘোষণা দেন তিনি।

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ডিএমপির ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর রাজারবাগ পুলিশলাইনস পরিদর্শন করেন এবং ফোর্সের কল্যাণে একাধিক পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ করে রাজারবাগ পুলিশলাইনস ব্যারাকে থাকা পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার দিকে বিশেষ নজর দেওয়ার ঘোষণা দেন কমিশনার।

এর আগে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের স্মৃতিতে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর তিনি পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। পরে ফোর্সের বিভিন্ন ব্যারাক, মেস, রান্নাঘর ও জিমনেশিয়াম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ব্যারাকে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে তাদের নানা সমস্যা নিয়ে কথা বলেন। পাশাপাশি জনবান্ধব, আধুনিক ও মানবিক পুলিশ গঠনের লক্ষ্যে ফোর্সের কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বহুতলবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের মাধ্যমে ফোর্সের আবাসন সংকট নিরসনের আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশলাইনসের মেসগুলো পরিদর্শনের সময় তিনি পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম খাদ্যের প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্বারোপ করেন। ফোর্সের নিয়মিত খাদ্য তালিকায় মৌসুমি ফলের পরিমাণ বাড়াতে নির্দেশনাও দেন। একই সঙ্গে খাবারের মান উন্নয়নে দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান বলেন, ফোর্সের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে বদ্ধপরিকর। পুলিশ ফোর্সের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন ডিএমপি কমিশনার।

এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) একেএম হাফিজ আক্তার, যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) সাইফুল্লাহ আল মামুন এবং উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) আর এম ফয়জুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর