শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তামিমের ‘পক্ষেই’ বললেন রোহিত শর্মা

আইসিসির মেগা টুর্নামেন্টটিতে অংশ নিতে ইতোমধ্যে ভারতে পা রেখেছে বাংলাদেশ দল। টাইগাররা অবশ্য বিশ্বকাপের দেশে যাওয়ার আগে ঘটেছে বেশ নাটকীয় ঘটনা।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালকে।

ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে বাংলাদেশ দল যেই তামিমের নেতৃত্বে স্থান করে নিয়েছিল, সেই তামিমকে ছাড়াই বিশ্বকাপ মিশনে যান টাইগাররা, যা নিয়ে তোলপাড় ক্রিকেটপাড়ায়।

এদিকে ওপেনারকে (তামিমকে) নিচে খেলানো নিয়ে মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সাকিব যার উদাহরণ টেনে তামিমের সিদ্ধান্তকে বলেছিলেন ছেলেমানুষি।

সেই রোহিত শর্মা বলেন, দলের মধ্যে ফ্লেক্সিবিলিটি জরুরি। কিন্তু তাই বলে এমন না যে ওপেনারকে সাত নম্বরে পাঠিয়ে দেব অথবা হার্দিক পান্ডিয়াকে ওপেনিংয়ে পাঠিয়ে দেব— এটা হয় না। শিখর ধাওয়ান ও রোহিত শর্মা গত সাত বছর ধরে ওপেন করছে।

কোহলি তিন নম্বরেই ব্যাটিং করেছে। চার ও পাঁচ নম্বরে যে নতুন খেলোয়াড় আসে, সেটি ওপেন থাকা জরুরি। সে উপরে এবং নিচে ব্যাটিং করে।

তিনি আরও বলেন, আপনি যদি পেছনের চার-পাঁচ বছর দেখেন ওপেনারের জায়গা, যেটা সে সেখানেই ব্যাটিং করে। তিন নম্বর ব্যাটার তিন নম্বরেই ব্যাটিং করে। পাঁচ নম্বরে রাহুল খেলে সে ওখানেই খেলে। হার্দিক ছয়ে খেলে সে সেখানেই খেলে। সাত নম্বরে জাদেজা। চার ও পাঁচ নম্বর যদি উপর-নিচ হয়, এতে বেশি সমস্যা হয় না। এমন ফ্লেক্সিবিলিটি তো দলে জরুরি।

রোহিত আরও বলেন, আমি যখন দলে এসেছি, আমারও ব্যাটিং পজিশন ওপর থেকে নিচ হয়েছে। আমরা সব তরুণই করেছি। তো আমি সেই ফ্লেক্সিবিলিটির কথা বলছি। তাই বলে এটা নয় যে, সে ওপেনার তাকে আট নম্বরে পাঠিয়ে দাও। আর আট নম্বর ব্যাটারকে উপরে পাঠিয়ে দাও। আমরা এমন পাগলামি করি না।

এর আগে বুধবার তামিম এক ভিডিওবার্তায় নিজের অবস্থান তুলে ধরেন। যেখানে তিনি বলেন, তাকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেওয়ার কারণেই তিনি বিশ্বকাপে খেলতে চাননি।

তামিমের এমন মন্তব্যকে ছেলেমানুষি হিসেবে উল্লেখ করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

অন্যদিকে দেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, রোহিত শর্মা সাত থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলছে। তো আপনি ওপেনিং থেকে তিনে বা চারে খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চামানুষি যে, আমার ব্যাট, আমিই খেলব।

সাকিবের এমন বক্তব্যের পর তামিমের ব্যাটিং পজিশন পরিবর্তন নিয়ে উত্তর দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফিও।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?