রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাজ্য

বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। অনুমোদনের পরে দেশজুরে ব্যাপকভাবে প্রয়োগের পথে রয়েছে দেশটি।

ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে ৯৫ শতাংশ সক্ষম এই ভ্যাকসিনটি এখন ব্যবহারের জন্য নিরাপদ। আগামী কয়েকদিনের মধ্যেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষজনের ওপর টিকার প্রয়োগ শুরু করা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

এর মধ্যেই চার কোটি ভ্যাকসিনের জন্য চাহিদা দিয়েছে যুক্তরাজ্য, জনপ্রতি দুইটি করে ডোজ দিয়ে দুই কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া যাবে। খুব তাড়াতাড়ি এক কোটি টিকার ডোজ পাওয়া যাবে।

ভ্যাকসিন যেসব প্রক্রিয়া সম্পন্ন করতে দশকের বেশি সময় লেগে যায়, সেখানে মাত্র ১০ মাসে এই ভ্যাকসিনের আবিষ্কারের প্রক্রিয়া শেষ করা হলো।

বেলজিয়ামে ফাইজার ভ্যাকসিন নিয়ে হ্যানকক বলেন, প্রথম ডোজটি ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে এবং তারপরে পুরো ডিসেম্বর জুড়ে কয়েক মিলিয়ন ডোজ দেয়া হবে। ২০২০ সাল ভয়াবহ ছিল তবে ২০২১ সাল আরও ভালো হতে চলেছে বলে আমি বিশ্বাস করি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এ ভ্যাকসিনের মাধ্যমে আমাদের জীবনকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেবে এবং অর্থনীতিকে আবারো এগিয়ে নিয়ে যাওয়ার গতি ফিরে পাবে।

তবে ফ্রি ভ্যাকসিনগুলো সবার জন্য বাধ্যতামূলক হবে না। তিন ধাপে দেশজুরে ভ্যাকসিন দেয়া হবে। তার জন্য প্রায় ৫০ টি হাসপাতাল, স্টেডিয়াম, কনফারেন্স রুম প্রস্তুত করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলেও মানুষজনকে এখনো সতর্ক অবস্থায় থাকতে হবে এবং করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য সতর্কতার নিয়মকানুন কড়াকড়িভাবে পালন করতে হবে।

এর মানে হলো, এখনো সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করতে হবে। সেই সঙ্গে উপসর্গ দেখা গিলেই পরীক্ষা করাতে হবে এবং তাদের বিচ্ছিন্ন করে রাখতে হবে।

এখনও পর্যন্ত ছয়টি দেশে ৪৩,৫০০ জনের শরীরে ফাইজার ও বায়োএনটেক ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এতে ঝুঁকিপূর্ণ কিছু দেখা যায়নি।

সারা বিশ্বে বেশ কিছু ভ্যাকসিন তৈরির কাজ চলছে। তার মধ্যে কয়েকটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তার মধ্যে এই প্রথম এই ভ্যাকসিনটির এরকম সাফল্যের কথা জানা গেল।

এই ভ্যাকসিনের ক্ষেত্রে একেবারে ভিন্ন ধরনের একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে যাতে মানবদেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তোলার জন্য ভাইরাসটির জেনেটিক কোড শরীরে ইনজেক্ট করা হয়।

আগের পরীক্ষাগুলোতে দেখা গেছে ভ্যাকসিন দেওয়ার ফলে শরীরে এন্টিবডি এবং রোগ প্রতিরোধী ব্যবস্থার আরও একটি অংশ যা টি সেল নামে পরিচিত সেটিও তৈরি হয়। তিন সপ্তাহ ব্যবধানে এই ভ্যাকসিনের দুটো ডোজ দিতে হয়।

যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্কে এই টিকার পরীক্ষা চালানো হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে দ্বিতীয় ডোজ দেওয়ার সাত দিন পর ভাইরাসটি প্রতিরোধে মানবদেহে ৯০ শতাংশ সক্ষমতা তৈরি হয়েছে।

যুক্তরাজ্য ছাড়াও সংস্থা দুটি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ আরো কয়েকটি দেশেও তাদের ভ্যাকসিন অনুমোদনের জন্য আবেদন করেছে।

আগামী সপ্তাহ থেকে ব্যাপক হারে ভ্যাকসিনের প্রয়োগ শুরু করার কথা ভাবছে জার্মানি।

যুক্তরাষ্ট্রে সবার আগে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন প্রয়োগের সুপারিশ করেছে বিশেষজ্ঞরা। তবে হোয়াইট হাউস জানিয়েছে, যারা ভ্যাকসিন নিতে ইচ্ছুক তারা আগামী জুনের মধ্যেই তা পাবেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল