শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর জন্মদিন: সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্বরে বৃক্ষ রোপন

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্বরে গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. আব্দুল আলিম, ডা. মাকসুদুল আনাম, ডা. জাহিদ, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. মো. আজমল হোসেন, মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম সজীব, নয়ন চন্দ্র হালদার, ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডা. সুমন কুমার শীল, সাধারণ সম্পাদক ডা. রসিফুর রহমান দীপ, যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব রায়, রিফাত হোসেন প্রমুখ।

গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় মেডিকেল কলেজ চত্বরে ফলজ, বণজ ও ঔষধী গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ।

এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, মেডিকেল কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো