সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে সাতক্ষীরার বুদ্ধি প্রতিবন্ধী আমিনুলের আঁকা ছবি

বাংলা নববর্ষ ১৪৩০এর প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে আমিনুলের আকাঁ ছবি স্থান পেয়েছে। এজন্্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

গতকাল সকাল ১১টায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর উক্ত চেক আমিনুলের হাতে তুলে দেন। চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, এ.ডি.এম বিষ্ণুপদ পাল, এন.ডি.সি. আব্দুল্লাহ আল আমিন, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রানী বরকন্দাজ, আমিনুলের মা রোকেয়া বেগম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আমিনুল জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। উল্লেখ আমিনুলের রয়েছে ছবি আঁকায় চমৎকার প্রতিভা। ইতিপূর্বে সে জেলা পর্যায়ে সরকারী ও বেসরকারীভাবে অনুষ্ঠিত বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম হওয়ার গৌরব অর্জন করে।

এই বিশাল গৌরব অর্জনের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আমিনুলকে অভিনন্দন জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর