শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে দুই ঘণ্টা বৈঠক তৃণমূল বিএনপির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল বিএনপির নেতারা। রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দুই ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। যদিও বৈঠকের বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

সূত্রে জানা গেছে, রোববার রাতে দলটির একটি প্রতিনিধি দল গণভবনে যান। দুই ঘণ্টার বেশি সময় বৈঠক শেষে রাত ১০ টার দিকে প্রতিনিধি দলটি বেরিয়ে আসে।

তবে দলের একটি সূত্র বলছে আগামী নির্বাচনকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। গত দুই দিনে দলটি মোট ৭৮টি ফরম বিক্রি করেছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…