বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হরতালে ট্রেনসহ ১৮ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা : ফায়ার সার্ভিস

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় জামালপুরের সরিষা বাড়িতে একটি যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি আগুনে ভস্মীভূত হয়েছে। এ আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯ ইউনিট ও ১৪৪ জন জনবল কাজ করেছে।

এরআগে শনিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তরা ১৮টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”।

সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বাসসকে এসব তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা সারাদেশে ১৬টি পৃথক স্থানে আগুন দিয়েছে। এ ঘটনায় রাজধানী ঢাকাসহ ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। তারমধ্যে রাজধানী ঢাকা সিটিতে ৩টি, ঢাকা বিভাগে ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজি, ১টি ট্রেন (৩ বগি) আগুনে পুড়ে যায়।

সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৮ টায় বঙ্গবাজার কাজী আলাউদ্দিন রোডে একটি সিএনজিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন লেগে যায়। রাত ৯ টা ৫৮ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। একই রাত ৮ টা ২৫ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে একটি বাসে আগুন, একই রাত গাজীপুরের টঙ্গির মিরের বাজারে একটি ট্রাকে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার রাত ১২ টা ৪২ মিনিটে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকায় ১টি ট্রাকে আগুন দেয় নাশকতাকারীরা। একই রাত ৪ টা ৫ মিনিটে চট্টগ্রাম সাতকানিয়া এলাকায় ৩টি বাসে ও ভোর রাত পৌনে ৫ টার দিকে চট্টগ্রামের মিরসরাই ১টি ট্রাকে আগুন দেয় দুবৃত্তরা।

এছাড়া শনিবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটে সরিষাবাড়িতে ট্রেনে আগুন (তিনটি বগি), রাত দেড়টায় বগুড়া ট্রাকে, একই রাত ১ টা ৪০ মিনিটে ফেনী লালপুরে ১টি কাভার্ড ভ্যানে, ফেনীর মহিপাল এলাকায় ১টি বাসে, রাত ৩ টা ২০ মিনিটে নাটোরের ভবানীগঞ্জে বাসে, একই রাতে রাজশাহী গোদাগাড়িতে ১টি বাসে, বগুড়ার নন্দীগ্রাম এলাকায় ১টি ট্রাকে, বগুড়ার নন্দীগগ্রামে আরও ১টি ট্রাকে এবং রাজশাহীর পুঠিয়ায় ১টি বাসে আগুন দেয় নাশকতাকারীরা।
বাসস

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী