বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা স্বাবলম্বী হয়ে সমাজের উন্নয়ন করছে : এমপি রবি

জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কার্যালয়ের ২০২০-২০২১ অর্থবছরের ৩য় ব্যাচের দর্জি ও এমব্রয়ডারী প্রশিক্ষার্থীদের সমাপনীতে বিদায় ও ২০২১-২০২২ অর্থবছরের ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে সংগঠনের কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“দেশের উন্নয়নে নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে। দেশের বড় বড় সেক্টরে নারীরা নেতৃত্ব দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের নারীরা অনেক এগিয়ে গেছে। ভাল প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা স্বাবলম্বী হয়ে সংসার ও সমাজের উন্নয়ন করছে। ভাগ্য উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।”

এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখা জেলা কর্মকর্তা শেখ মোকছেদ আলী, সদ্য পদোন্নতি প্রাপ্ত জেলা কর্মকর্তা মোতাচ্ছিম বিল্লাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহমিনা রহিম, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, আশাশুনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিদা খানম ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার দর্জি প্রশিক্ষক রোকেয়া খাতুন প্রমুখ।

এসময় ২০২০-২০২১ অর্থবছরের ৩য় ব্যাচের দর্জি ও এমব্রয়ডারী ৩০ জন প্রশিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ৩০ হাজার আট শত টাকা প্রদান করা হয় এবং ২০২১-২০২২ অর্থবছরের ১ম ব্যাচের ৩০ নতুন প্রশিক্ষণার্থীকে বরণ করে নেওয়া হয়। এসময় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও বিদায়ী ও নতুন প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন