শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফাইজারের টিকার অনুমোদন দিল আরব রাষ্ট্র বাহরাইন

করোনাভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন নিয়ে প্রতিদিনই কোন না কোন আশার খবর পাওয়া যাচ্ছে। টিকা প্রয়োগে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে অনেকে দেশ। ফাইজার-বায়োএনটেকের আবিষ্কৃত কোভিড ভ্যাকসিন আগামী মঙ্গলবার থেকে বিশেষভাবে প্রয়োগের ঘোষণা দিয়েছে ব্রিটেন। এবার সেই পথে হাঁটলো বাহরাইনও।

দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে এই আরব দেশটি। করোনার প্রতিষেধক হিসেবে জরুরি রোগীদের ক্ষেত্রে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

শুক্রবার (৪ ডিসেম্বর) দেশটির জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘প্রাথমিক অবস্থায় বাহরাইন সরকার ফাইজার-বায়োএনটেকের টিকা অতিমাত্রায় জরুরি রোগীদের ক্ষেত্রে ব্যবহার করবে।’

পরীক্ষার চূড়ান্ত ধাপে ভ্যাকসিনটি মানুষকে করোনা সংক্রমণ থেকে ৯৫ শতাংশ রক্ষা করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে। ভ্যাকসিনটির ৪ কোটি ডোজের অর্ডার দিয়েছে যুক্তরাজ্য। ইতোমধ্যে ভ্যাকসিনটির প্রথম চালান দেশটিতে পৌঁছেও গেছে।

তবে বাহরাইন সরকার কি পরিমাণ টিকা কিনেছে এ বিষয়ে মন্তব্য করেনি।

করোনার এই প্রতিষেধক অবশ্যই মাইনস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। মধ্যপ্রাচ্যের মধ্যে এই আরব দেশেটিতে গ্রীষ্মকালে গড়ে ৪০ ডিগ্রি তাপমাত্রা থাকে। এক্ষেত্রে ভ্যাকসিনটি সংরক্ষণে এবং প্রয়োগে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দেশটি।

বাহরাইনে এখন পর্যন্ত ৮৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৪১ জনের। আক্রান্তদের মধ্যে ৮৫ হাজারের বেশি ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

বাহরাইনের সরকার জানিয়েছে, তারা দ্বীপটিতে ২০ লাখের বেশি করোনা পরীক্ষা সম্পন্ন করেছে।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা