বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৪টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী তাজকিন আহমেদ চিশতি, সহ-সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, শেখ সিরাজুল ইসলাম, মোহাদ্দিস রবিউল বাশার, ফরিদা আক্তার বিউটি, মো. মনিরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভার আলোচ্য সূচির মধ্যে ছিল- ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির পরিচিতি পর্ব, রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলিক ধারনা প্রদান ও সাতক্ষীরা ইউনিটের কার্যক্রম অবগতকরণ, ইউনিট নির্বাহী কমিটির নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে, সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয় হইতেবরাদ্দকৃত সাতক্ষীরা রেড ক্রিসেন্ট অফিসের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গে, সাতক্ষীরা ইউনিটের ২জন ডেলিগেট নির্ধারণ প্রসঙ্গে, ইউনিটের সকল ব্যাংক হিসাবের স্বাক্ষরকারী নির্ধারণ ও পরিবর্তন প্রসঙ্গসহ বিবিধি বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা করা হয়।

এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলিক ধারনা প্রদান ও সাতক্ষীরা ইউনিটের কার্যক্রম অবগত করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মো. ইলিয়াছ হোসেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় কমিটির সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন