শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির ৯০ নেতাকর্মী গ্রেফতার, পুলিশের যুগ্মকমিশনারসহ ২০ জন আহত

রাজধানীর প্রবেশপথগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে যুগ্ম কমিশনার মেহেদী হাসানসহ ২০ জন আহত হয়েছেন। পরিপ্রেক্ষিতে বিএনপির ৯০ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার অভিযান চলমান রয়েছে। বিকাল পৌনে চারটার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন উপকমিশনার ফারুক হোসেন।

পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন জানান, অবস্থান কর্মসূচি পালনের আগে বিএনপির পক্ষ থেকে পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি। বিএনপিকে তারা অফিসিয়ালি কিছু জানায়নি। পুলিশের পক্ষ থেকে গতরাতে বিএনপিকে জানানো হয়েছিল যে, তারা রাস্তা অবরোধ করতে পারবে না। তাই এটি ছিল বেআইনি সমাবেশ। তারপরও তারা রাজপথে ককটেল শুনেছে পুলিশের উপর আক্রমণ করেছে। কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে। ২০ গাড়ি ভাঙচুর করেছে। আক্রমণকারীদের নিবারণ করতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে। যারা গাড়ি ভাঙচুর করেছে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ফারুক হোসেন বলেন, যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান আছে। আরো অনেকে গ্রেফতার করা হবে। যারা বিশৃঙ্খলা করেছেন তাদের সবার নামে মামলা দেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী