শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্লাসে ঘুমাচ্ছিলেন শিক্ষিকা, ছবি তোলায় গণপিঠুনি প্রধান শিক্ষকের!

ছাত্রদের না পড়িয়ে ক্লাসেই ঘুমিয়ে পড়েছিলেন শিক্ষিকা। বিষয়টি নজরে আসে প্রধান শিক্ষকের। তৎক্ষণাৎ তিনি ঘুমন্ত অবস্থায় শিক্ষিকার ছবি মোবাইলে তুলে ফেলেন। এরপরই ঘটে তুলকালাম কাণ্ড। ছবি তোলার অপরাধে পরিবারের লোকদের ফোন করে ডেকে এনে স্কুলেই প্রধান শিক্ষককে বেদম পেটান শিক্ষিকা ও অন্যরা। গণপিটুনি খেয়ে গুরুতর জখম হন প্রধান শিক্ষক।

এমনই চঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিহারের সুপৌল জেলার ছাতাপুর ব্লকের ঝকারগড় মক্তব মিডিল স্কুলে।

জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ ছাতাপুর ব্লকের মক্তব মিডিল স্কুলের প্রধানশিক্ষক মহম্মদ রইস আলম পর্যবেক্ষণ করছিলেন স্কুলকক্ষ। চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে গিয়ে তিনি দেখেন ক্লাস টিচার সাজদা খাতুন ছাত্রদের না পড়িয়ে চেয়ারে বসেই ঘুমাচ্ছেন। বিষয়টি দেখার পর ঘুমন্ত শিক্ষিকাকে ডাকাডাকি করলেও ঘুম ভাঙেনি। সেই সময়ই তিনি নিজের মোবাইল ফোনে শিক্ষিকার ছবি ক্যামেরাবন্দি করেন বলে অভিযোগ। এরপরই ঘুম ভেঙে যায় শিক্ষিকার। প্রধান শিক্ষককে ছবি তুলতে দেখে রেগে লাল হয়ে যান শিক্ষিকা সাজদা খাতুন। ছাত্রদের সামনেই প্রধান শিক্ষককে গালিগালাজ করেন তিনি। প্রধানশিক্ষকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ফোন করে ডেকে আনেন পরিবারের লোকজনদের। শিক্ষিকার ফোন পেয়ে দলবল নিয়ে স্কুলে আসে পরিবারের লোকেরা। স্কুলেই প্রধান শিক্ষককে তাঁরা গণপিটুনি দেয় বলে অভিযোগ। কেড়ে নেওয়া হয় শিক্ষকের মোবাইল ফোনটি ও বাইকের চাবি। সহকর্মীরা কোনও ক্রমে মারমুখী যুবকদের হাত থেকে উদ্ধার করেন প্রধান শিক্ষককে। গুরুতর জখম অবস্থায় প্রধান শিক্ষক মহম্মদ রইস আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ছাতাপুর গ্রামীন হাসপাতালে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এদিকে ঘটনার পর প্রহৃত মাস্টারমশাই অভিযুক্ত শিক্ষিকা ও স্বজনদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাতাপুর থানায়। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। নক্কারজনক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন জেলার শিক্ষক মহল। অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তারের দাবি উঠেছে। যদিও ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন শিক্ষিকা। অবশ্য ঘটনাটি নিয়ে কোনও মন্তব্য করেনি জেলা শিক্ষা দপ্তরের কর্তারা। তদন্ত শুরু করেছে ছাতাপুর থানার পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল