সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রামবাসীর অশ্রুসিক্ত বেদনায় কাঁদলেন এবং কাঁদালেন প্রধান শিক্ষক রেজাউল করিম

ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম’র অবসরজনিত বিদায় সংবর্ধনা ও বিদ্যালয়ের তিনতলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় শিক্ষক,অভিভাবক,ম্যানেজিং কমিটি,ছাত্র-ছাত্রীর সমন্বয়ে আয়োজিত বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান (হবি)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “ ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম’র অবসর জনিত বিদায় আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। বিদায়টা খুবই কষ্টের ও বেদনার। ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিঃসন্দেহে একজন ভাল মানুষ। এই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীর অশ্রুসিক্ত নয়ন তার প্রমান।’

বিদায় সংবর্ধনা ও বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, পিটিআই সুপার এস.এম রাউফার রহিম ও সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গণি, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুল ইসলাম প্রমুখ। “ফুল, ভালবাসা ও উপহার এবং শিক্ষক/শিক্ষার্থী ও গ্রামবাসীর অশ্রুসিক্ত বেদনার মধ্য দিয়ে চাকুরীর অবসরজনিত বিদায় নিলেন ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম। শিক্ষকতা জীবনে অনন্য অবদানের সুফল ও ভাল কর্মের পুরস্কার। তার এ ব্যতিক্রমধর্মী বিদায় অনুষ্ঠাটি চির স্মরনীয় হয়ে থাকবে এবং অন্য শিক্ষকদের অনুপ্রেরণা যোগাবে। তিনি শিক্ষকতার জীবনের দীর্ঘ ২৭ বছর ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ব্যাংকার আনারুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ