রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের বার্ষিক বনভোজন

আনন্দ, হোই হুল্লোড়, কোমলমতি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে নাচ, গান আর উৎসব আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের বার্ষিক বনভোজন-২০২৩।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের
কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে বার্ষিক বনভোজন-২০২৩ অনুষ্ঠানে প্রতিবন্ধী কোমলমতি শিশুদের সাথে বনভোজনের আনন্দ ভাগা ভাগি করে
নিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি প্রতিবন্ধী কোমলমতি শিশুদের সাথে কথা বলেন এবং প্রতিটি খাওয়ার টেবিল ঘুরে ঘুরে দেখেন। এসময় বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা তথ্য
অফিসার মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরার জেলা সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, জেলা
বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক
বকুল, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা
মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, মানস সোম, মীর হাবিবুর রহমান বিটু প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন