শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেতনা ও মরিচ্চাপ নদী বাঁচিয়ে রাখতে স্থানীয় জনগণের অংশগ্রহণ মুলক সভা

নিজস্ব প্রতিনিধি: বেতনা ও মরিচ্চাপ নদী বাঁচিয়ে রাখতে টিআরএম পদ্ধতি চলতি বছরের প্রকল্প অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের দাবিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) বিকেলে উত্তরন এনজিও ও সাতক্ষীরা পানি কমিটির যৌথ আয়োজনে সদর উপজেলার রাজনগর বাজারে স্থানীয় জনগণের অংশগ্রহণ মুলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতক্ষীরা পানি কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লী ইউপি চেয়ারম্যান মহিতুল ইসলাম।

উক্ত সভায় উত্তরণের প্রোগেক্ট অফিসার দিলীপ কুমার সানার সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সংরক্ষিত মহিলা মেম্বার মিতু, তালা উপজেলা পানি কমিটির নেতা মীর জিল্লুর রহমান।

উত্তরণের ফিল্ড অফিসার আল আমিন মোড়ল, উত্তরণের ও পানি কমিটির পরামর্শক হাশেম আলী ফকির, সেলিম আক্তার স্বপন, উত্তরণের মনিটরিং অফিসার মাহবুব হাসান, আলাউদ্দীন মোড়ল, সংবাদকর্মী সেলিম হোসেন, লাবসা ভুমিহীন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম, রবিউল ইসলাম।

হাবিবুর রহমান, মাস্টার মুনছুর আলী, রফিকুল ইসলাম, জিএম রেজাউল করিম সহ আরো অনেকে প্রমূখ। স্থানীয় জনগণের অংশগ্রহণ মুলক সভায় অনতি বিলম্বে বেতনা ও মরিচ্চাপ নদী বাঁচিয়ে রাখতে টিআরএম পদ্ধতি চলতি বছরের প্রকল্প অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরবিস্তারিত পড়ুন

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই