শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে উন্নত জাতের শসা চাষে লাভবান হচ্ছে মনজুরুল আহসান

পড়াশোনার পাশাপাশি উন্নত পদ্ধতিতে (মালচিং পদ্ধতি) এগ্রো-১ এর সাবিরা জাতের শসা চাষ করে লাভবান হয়েছেন যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মনজুরুল আহসান। তিনি নিজের প্রচেষ্টায় এই শসা চাষে সফল হয়েছেন। তথ্য চিত্রে রিপোর্ট করেছেন আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ ওসমান গনি।

প‍্যাকেজ: শসা একটি লাভজনক ও অর্থকরী সবজি। বর্তমানে আমাদের দেশে হাইব্রিড জাতের অনেক শসা চাষ হয়ে থাকে। এ জাতের শসার ফলন অনেক বেশি। এটি স্বল্প সময়ের সবজি। জাতভেদে বীজ রপণের ৩৫-৪০ দিন পর থেকেই ফল তোলা যায়। ধান চাষের তুলনায় শসা চাষে ২/৩ গুণ লাভ হয়। অল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় শসা চাষ এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে।

মনজুরুল আহসান বাড়ির পাশে ১বিঘা জমিতে উন্নত পদ্ধতিতে এগ্রো-১ এর সাবিরা জাতের শসা চাষ করে অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছেন। পাশাপাশি তার শসা ক্ষেতে ৮/১০জন নারী শ্রমিক প্রতিনিয়ত কাজ করে জীবিকা নির্বাহ করছে। ইন্টারনেটে দেখে বগুড়া থেকে বীচ সংগ্রহ করে এ চাষ শুরু করেন তিনি।

৭০হাজার টাকা খরচ করে চার বার শসা বিক্রি করেছে ৬০হাজার টাকা। এখনও ৭০/৮০ হাজার টাকার শসা বিক্রির আসা করছেন তিনি। তার এ মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতা দেখে এলাকার অনেকেই আগামীতে শসা চাষের আগ্রহ দেখাচ্ছে।

শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, জানিয়েছেন, চলতি মৌসুমে শার্শা উপজেলায় ১৬৫০ হেক্টর জমিতে সবজি উৎপাদন হয়েছে। এবং ৫০ হেক্টর জমিতে শসা উৎপাদন হয়েছে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবজি চাষে সহযোগিতা এবং উৎসাহ দেওয়া হচ্ছে। চলতি রমজানকে সামনে রেখে শসা এবং বেগুন চাষের উপর গুরুত্ব দেওয়া হয় বেশি।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন