মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ওয়ারেন্টভূক্ত ১২ ও মাদকসহ ২ আসামি আটক

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও মাদকসহ ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে পোর্ট থানার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিরা হলো রানা (২২), পিতা- হারুনার রশিদ, সাং-বালুন্ডা (উত্তরপাড়া), সামছুর রহমান শম্পা (৪৯), পিতা-মৃত তনু মোড়ল, সাং-গাজীপুর (পশ্চিমপাড়া), আক্তার হোসেন বুনো আক্তার(২৫), পিতা-অহিদুল্লাহ বল্টু, সাং-সাদিপুর, বেল্লাল, পিতা- জিয়াউর রহমান, সাং-দৌলতপুর (বিজিবি ক্যাম্পের পার্শ্বে), আনিচুর রহমান (৪৫), পিতা-শামসুদ্দীন মোড়ল, গ্রাম-সরবাংহুদা, ইনছান আলী, পিতা-মৃত মোসলেম আলী, সাং-গাতীপাড়া, হনুফা বেগম (৫০), স্বামীঃ সোহরাব হাওলাদার, সাং-ভবেরবেড় (মধ্যপাড়া), ময়েন উদ্দিন (১৮), পিতা-মোঃ শুকুর আলী, সাং-ভবেরবেড় (সরোয়ার এর বাড়ির পার্শ্বে), ইমরান হোসেন (২৪), পিতা-আইয়ুব আলী, গ্রাম-ভবেরবেড়, রহমত (৪৮), পিতা-সামসুর রহমান সন্তোষ, সাং-কাগমারী, আঃ হাকিম (৫৫), পিতা-মৃত আবুল কাশেম, সাং-ছোট আঁচড়া, আসলাম মোল্যা (৩৮) পিং কাদের মোল্যা সাং ভবেররবেড় সর্ব থানা- বেনাপোল পোর্ট।

অপরদিকে, মাদকসহ গ্রেফতারকৃতরা হলো আবু বকর সিদ্দিক (২৫), পিং ইউসুফ আলী, সাং-বড়আঁচড়া
ও জাহিদ হাসান (৩৫), পিতা- ইসমাইল মোড়ল, সাং- দক্ষিন বারপোতা, উভয় থানা বেনাপোল সর্ব জেলা- যশোর।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে- এমন খবরে থানা এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১২জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। অপরদিকে, মাদক বেচাকেনার অপরাধে ২০ পিচ ইয়াবা সহ আবু বকরকে ও ২৫০ গ্রাম গাঁজাসহ জাহিদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি কামাল।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীনবিস্তারিত পড়ুন

  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি