শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল নোম্যান্সল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ভাষার টান আর মনের আবেগে কোভিড-১৯ উপেক্ষিত করে স্বল্প পরিসরে হলেও প্রতিবছরের ন্যায় এবারও বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অস্থায়ী শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যসহ রাজনীতিবিদরা। সকাল সাড়ে ১০টার দিকে দুই দেশের সংসদ সদস্যসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তবে এবার কোনো মিলনমেলা বা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

সকালে নিজ নিজ ভূখণ্ডে অপেক্ষায় ছিলেন আয়োজকরা। তারপর সীমানা পেরিয়ে শূন্যরেখায় পা রাখেন দুই দেশের প্রতিনিধিদল। অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে স্মরণ করেন ১৯৫২ সালের ভাষাশহীদদের, যাদের আত্মত্যাগের স্মরণে পুরো বিশ্ব আজ একুশে ফেব্রুয়ারি পালন করেন মাতৃভাষার দিবস হিসেবে। এসময় তাদের মুখে ধ্বনিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। পরে বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে মিষ্টি পাঠানো হয় দুই দেশের জনগণের জন্য।

ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা উপলক্ষে এবার কোনো একুশে মঞ্চ নির্মাণ করা হয়নি। তবে মহামারি করোনাভাইরাসের কারণে এবার শুধু অস্থায়ী শহীদ মিনারে স্বল্প পরিসরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বেনাপোল ও পেট্রাপোলে কোনো অনুষ্ঠান না হওয়ায় বাংলাদেশ থেকে অতিথি, প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ন্যোম্যান্সল্যান্ডে প্রবেশে সুযোগ পান।
প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে পালিত হয় যৌথভাবে। এবারই ব্যতিক্রম করোনার কারণে।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আজিজুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু প্রমুখ।

ভারতের পক্ষে ছিলেন পশ্চিবঙ্গের বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ রায়, বনগাঁ লোকসভার প্রাক্তন সংসদ শ্রীমত্তা মমতা ঠাকুর, তৃণমূলের জেলা সভাপতি আলো রানি সরকার, বনগাঁ পঞ্চায়েত প্রধান পরিতোষ বিশ্বাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা