রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রহ্মরাজপুর ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দহাকুলা

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে স্বর্গীয় বাবু পশুপতি স্মৃতি ৮দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ডি বি ইউনাইটেড হাইস্কুল মাঠে
ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন’র সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, মহিলা
ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও ডি.বি.ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপািত নিলীপ কুমার মল্লিক প্রমুখ।

স্বর্গীয় পশুপতি স্মৃতি আট দলীয় নকআউট ক্রিকেট
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ইটাগাছা ক্রিকেট একাদশকে ৭-উইকেটে হারিয়ে দহাকুলা বন্ধু যুব সংঘ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

খেলায় ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়েছে দহাকুলা বন্ধু যুব সংঘের খেলোয়াড় রমজান এবং সেরা টিম ম্যানেজার নির্বাচিত হয়েছে দহাখুলা বন্ধু যুব সংঘের পরিচালক মাসুদ রানা।

এসময় ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের
কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন