শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে সাজা ভোগের পর পাচার হওয়া ৮ যুবতী বেনাপোল দিয়ে দেশে ফিরলো

ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি যুবতী বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে দেশে ফিরেছে।

সোমবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা হলেন- খাগড়াছড়ির হাজেরা খাতুন, যশোরের ছালমা খাতুন, নারানগঞ্জের সেলিনা বেগম, বেনাপোলের হাজিরা খাতুন, যশোর সদরের মাজেদা খাতুন, চুয়াডাঙ্গার রুশিয়া মন্ডল, পটুয়াখালীর রেখা বেগম ও মাগুরার জেলার তরফ বিশ্বাসের মেয়ে রিয়া বিশ্বাস (৮)।
এদের ৭ জনের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, দালালরা ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাদেরকে অবৈধ পথে ভারতে পাচার করে।
ভারতের মুম্বাই শহরে কাজের সন্ধানে ঘুরাঘুরির সময় ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে। পরে ‘অবৈধ অনুপ্রবেশের’ অভিযোগে তাদেরকে আদালতে তোলা হলে সেখান থেকে ‘এ আর জেড’ নামের একটি মানবাধিকার সংস্থা তাদের হেফাজতে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

আহসান হাবিব বলেন, ফেরত আসাদেরকে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পরিবারের কাছে পৌছে দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী