শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা বন্দরে আসার কথা ক্যাপসিক্যাম, সাথে আসলো ভারতীয় ওষুধ, সিগারেট, মোবাইল

ভারত থেকে ক্যাপসিকাম আমদানির ঘোষণা দিয়ে পাচারকৃত বিপুল পরিমান ওষুধ, সিগারেট ও মোবাইল সেট আটক করা হয়েছে।

শনিবার বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে সরকারি পার্কিং এ শুল্ক গোয়েন্দা সংস্থার একটি দল এসব আটক করে।

মামুন ট্রেডার্স নামের একটি সিএন্ডএফ এজেন্ট এর লাইসেন্স ভাড়া নিয়ে এই ক্যাপসিকাম ভারত থেকে বাংলাদেশে এনে খালাস করাচ্ছিল সিএন্ডএফ খালিদ হোসেন শান্ত।

ভারতীয় ওই ট্রাকে (ডব্লিউবি- ৪১০৬৯৮৩) ছিল ৮২ কার্টুন ক্যাপসিকাম। বগুড়ার সিদ্ধার্থ এন্টারপ্রাইজ ওই মালের আমদানিকারক।

সন্ধ্যায় তল্লাশি অভিযান চলাকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমির মামুন জানান, ‘কয়েকটি কার্টুন খুলে বেশ কিছু পরিমান ওষুধ ও ৬৪টি ভারতীয় মোবাইল সেট পাওয়া গেছে। এখনও সবগুলি কার্টুন খুলতে বাকি রয়েছে। গণনা চলছে। পরে আরও বিস্তারিত জানানো যাবে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি