রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দরের অংশীজনদের সাথে মতবিনিময় সভা

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দরের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোমরা স্থলবন্দর প্রশাসনিক ভবনের হলরুমে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ-পরিবহন মন্ত্রণালয়, ভোমরা স্থলবন্দরের আয়োজনে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান (অতিঃ সচিব) এ.কে.এম তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বাংলাদেশের স্থলবন্দর সমূহের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ বন্দর। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে আমি এই ভোমরাতে প্রথম মুক্তিযুদ্ধের ক্যাম্প স্থাপন করি। ভোমরা স্থলবন্দরের সার্বিক উন্নয়নের স্বার্থে সকল সমস্যার সমাধান করে ব্যবসায়ীদের জন্য আমদানী-রপ্তানী মুখি বন্দর করা হবে। ভোমরা স্থলবন্দরের উন্নয়নে জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রয়োজনে আরো জমি অধিগ্রহণ করা হবে। ভোমরা স্থলবন্দর এলাকায় টেকসই কংক্রিটের ৩কিলোমিটার ফোর লেনের রাস্তা, হাইওয়ে পুলিশ স্টেশন, ট্রাক টার্মিনাল, আমদানীকৃত পণ্যের সংখ্যা বৃদ্ধি ও হাসপাতালসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর হিসাবে গড়ে তোলা হবে। ভোমরা স্থলবন্দরকে আরো গতিশীল করাসহ বন্দরকে আধুনিকায়ন করা হবে। শ্রমিকদের নার্য্য মজুরীর বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। ভোমরা স্থলবন্দরের উন্নয়নের স্বার্থে ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের সকলের সহযোগিতা থাকতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাতক্ষীরা’র উপপরিচালক মো. জাকির হোসেন, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, ভোমরা বন্দর’র সহকারি কমিশনার (রাজস্ব) মো. আমির মামুন, ভোমরা সিএন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এইচ.এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা স্থলবন্দর’র সহকারি পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, ভোমরা বন্দর আমদানী-রপ্তানী কারক সমিতির প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলন্দর উপপরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম।

এসময় ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন