বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভ্যানভর্তি কয়েন নিয়ে হাজির যুবক, কিনলেন স্বপ্নের বাইক

দীর্ঘ তিন বছর পর স্বপ্নপূরণ হয়েছে। কিনেছেন পছন্দের মোটরসাইকেল। কিন্তু এ মোটরসাইকেল কিনতে বেছে নিয়েছেন এক অভিনব পন্থা। ১ রুপির কয়েন জমিয়ে ২ লাখ ৬০ হাজার রুপি দিয়ে মোটরসাইকেল কিনেছেন তামিলনাড়ুর এক যুবক।

মঙ্গলবার (২৯ মার্চ) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই যুবকের নাম ভি ভূপতি।

গত শনিবার (২৬ মার্চ) তামিলনাডুর সালেম এলাকার একটি শোরুম থেকে বাজাজ ডোমিনার ৪০০ মডেলের একটি মোটরসাইকেল কেনেন ভি ভূপতি। প্রায় ১০ ঘণ্টা ধরে ভূপতির চার বন্ধুসহ শোরুমের পাঁচজন সদস্য সব কয়েন গুনে শেষ করেন। এরপর তাকে বাইক হস্তান্তর করা হয়।

ভূপতি একটি ভ্যানে করে কয়েনগুলো শোরুমে নিয়ে আসে এবং ঠেলাগাড়ি ব্যবহার করে কয়েনগুলো নামানো হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ ঘটনার কয়েকটি ছবি টুইটারে শেয়ার করে।

ছবিতে দেখা যায়, শোরুমে এক রুপির কয়েন গণনা করতে ব্যস্ত সবাই। কেনার পর ভি ভূপতি তার নতুন মোটরসাইকেল সঙ্গে ছবি দিয়েছেন।

যদিও ওই শোরুম প্রথমে কয়েনগুলো গ্রহণ করতে অস্বীকার করেছিল। কিন্তু পরে তিনি বলেন, একজন গ্রাহককে হতাশ করতে চান না তারা।

তবে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তার স্বপ্নের বাইক কেনার আনন্দের পর এখন বিভিন্ন ট্রেড ইউনিয়নের ব্যাংক ধর্মঘটের কারণে আবার কারেন্সি নোটে রূপান্তর করতে ব্যস্ত ওই যুবক।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে ভি ভূপতি বলেন, আমি বাইকের শোরুম ম্যানেজারকে আশ্বস্ত করেছিলাম যে কোনো অসুবিধা হলে আমি এক টাকার কয়েনকে কারেন্সি নোটে রূপান্তর করার দায়িত্ব নেব। চলমান ব্যাংক ধর্মঘটের কারণে মনে হচ্ছে আমাকে সেগুলো কারেন্সি নোটে রূপান্তর করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা