বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদে বখাটের ছুরিকাঘাতে পিতা আহত

যশোরের মণিরামপুরে এক মাদ্রাসার ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর পিতাকে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করেছে মাদকাসক্ত এক বখাটে যুবক।

আহত ওই ছাত্রীর পিতা আজগর আলী (৩৫) জখমের পর হাসপাতালে ভর্তি রয়েছন।

মঙ্গলবার (২২ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার গোবিন্দপুর গ্রামে।

স্থানীয়রা এবং ওই ছাত্রীর পিতা আজগর আলী জানান- একই গ্রামের নবের আলীর মাদকাসক্ত বখাটে ছেলে রনি (১৮) নামে এক যুবক দীর্ঘদিন ধরে প্রতিবেশী স্থানীয় এক মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। উত্যক্তর এ ঘটনা ওই ছাত্রী তার পিতা-মাতাকে প্রতিনিয়ত জানায়। মঙ্গলবার দুপুরে বখাটে রনি পুনরায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে আবারও উত্যক্তমূলক কথা-বার্তা বলে।

এ সময় তার পিতা-মাতা এর প্রতিবাদ করলে মাদকাসক্ত বখাটে রনি এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর পিতা আজগর আলীকে ছুরিকাঘাত করে। এতে আজগর আলী মারাত্মক আহত হলে তাকে মণিরামপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ রির্পোট লেখার আগ পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছিল বলে ছাত্রীর পরিবার জানিয়েছেন।

এদিকে স্থানীয় একাধিক সুত্র দাবী করেছে- বখাটে রনির স্থানীয় ভাবে মাদকাসক্তর একটি চক্র রয়েছে। সংঘবদ্ধ এ চক্রটি এলাকায় বিভিন্ন অপরাধ মূলক ঘটনা ঘটিয়ে আসলেও তাদের ভয়ে কেউ মুখ খোলে না বলে তাদের অভিযোগ। স্থানীরা ওই বখাটের বিরুদ্ধে কঠোর শাস্তির জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা