বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনইউবিটি খুলনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্ণার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রসাশনিক উপদেষ্টা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর এটিএম জহিরউদ্দিন।

এনইউবিটি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনইউবিটি খুলনার ইংরেজি বিভাগের উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহজাহান কবির। অনুষ্ঠানে বক্তারা বলেন, “ভাষার সাথে স্বাধীনতা জড়িত। পৃথিবীর একমাত্র জাতি হিসেবে আমরাই ভাষার জন্য রক্ত দিয়েছি। যার কারণেই পৃথিবীতে আজ মাতৃভাষার জন্য আলাদা একটি দিবস ঘোষণা করা হয়েছে।”

বক্তারা আরো বলেন, “নিজ মাতৃভাষায় সবকিছু করা আমাদের অধিকার। মাতৃভাষার জন্য ধর্মও কোনো বাড়াবাড়ি করেনি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মাতৃভাষায়ও আমরা দক্ষতা অর্জন করতে পারছি না, আবার আন্তর্জাতিক ভাষায়ও দক্ষতা অর্জন করতে পারছি না।” মাতৃভাষার চর্চা বৃদ্ধি ও শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চার মাধ্যমে জাতিকে উত্তোরোক্তর সমৃদ্ধ করার আশাবাদও ব্যক্ত করেন বক্তারা।

এনইউবিটি খুলনার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মো. মতিউর রহমানে সঞ্চালনায় এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলা ভাষার ইতিহাস নিয়ে স্বরচিত পুঁথি পাঠ করে শোনান মো. মতিউর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ