বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ভেঙে ৫ সদস্যের নতুন কমিটি

যশোরের মণিরামপুর উপজেলা ছাত্রলীগের পুরোনো আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে এক বছরের জন্য ৫ সদস্যর কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ।

নতুন কমিটির সভাপতি করা হয়েছে মাহমুদুল হাসান রকিকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে রমেশ দেবনাথকে। এ ছাড়া কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বাপ্পী হুসাইন ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি।

গত শুক্রবার (২৯ এপ্রিল-২০২২) জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- মণিরামপুর উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সে সঙ্গে সংগঠনকে গতিশীল রাখতে এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হল।

একই সাথে ভেঙে দেওয়া কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, হাদিউজ্জামান ফয়সাল, সাইদুর রহমান জনি ও হাবিবুর রহমান দ্বীপকে যশোর জেলা শাখায় সংযুক্ত করতে কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করা হয়েছে।

প্রায় দুই যুগ আহ্বায়ক কমিটি দিয়ে কার্যক্রম চলছিলো মণিরামপুর উপজেলা ছাত্রলীগের। দীর্ঘদিন সে কমিটির আহ্বায়ক ছিলেন মুরাদুজ্জামান মুরাদ। গত (২৮ এপ্রিল-২০২২) বৃহস্পতিবার জেলা ছাত্রলীগ মণিরামপুরে কর্মী সভা করে। এর পরের দিন শুক্রবার (২৯ এপ্রিল- ২০২২) পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি