বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মে দিবসের আলোচনা ও দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় পুরাতন সাতক্ষীরাস্থ সন্তোষ’র মোড়ে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. সাজ্জাত হোসেন, সঞ্জয় দাশ, মো. আতিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (বাবু), আব্দুস ছালাম প্রমূখ।

এ সময় সংগঠনের সহ-কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, মহিলা সম্পাদিকা শেফালী পারভীন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. মাহবুবর রহমান, সদস্য মো. তরিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মুনিরুজ্জামান (মনি)।

বক্তারা বলেন, শ্রমিকদের ঘরে দু’মুঠো খাবার না থাকলেও লোকচক্ষুর ভয়ে তারা কারো কাছে মাথা নত করে না। সেই সকল শ্রমিকদের চিহ্নিত করে আজকের স্মরণীয় দিনে আমরা তাদের হাতে সামান্যতম ঈদ সামগ্রী তুলে দিতে পেরে আনন্দিত। বক্তারা আরও বলেন, আজ ১৩৬ তম মহান মে দিবস। অথচ এতো বছর পরেও কল-কারখানা ও প্রতিষ্ঠানে ৮ ঘন্টা কর্ম দিবস বাস্তবায়ন, শ্রমিক ছাঁটাই, ন্যায্য মজুরি, বাধ্যতামূলক ওভার টাইম, কর্মক্ষেত্রে নিরাপত্তা, কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা, শ্রম আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল, কর্মক্ষেত্রে হয়রানি ও যৌন হয়রানি বন্ধ, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সার্বজনীন পেনশন, রেশনসহ শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তাবায়ন হয়নি। উপরোক্ত দাবিগুলো বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ