বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মমতার মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল নেতা!

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে তিনি এখন পর্যন্ত বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। শুভেন্দু অধিকারী মমতার মন্ত্রিসভার পরিবহন, সেচ ও জনসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

শুক্রবার দুপুরে শুভেন্দু অধিকারীর দফতর থেকে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

জগদীপ ধনখড় জানান, ‘আজ (শুক্রবার) দুপুর ১টা বেজে ৫ মিনিটে শুভেন্দু অধিকারীর দফতর থেকে মুখ্যমন্ত্রীকে লেখা পদত্যাগপত্র আমাকে ফরোয়ার্ড করা হয়। সাংবিধানিক প্রেক্ষাপট থেকে বিষয়টি দেখা হবে।’

পদত্যাগপত্রে শুভেন্দু অধিকারী লেখেন, ‘রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’

শুভেন্দুর দলত্যাগ এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে তৃণমূল। এরপর শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আরও তীব্র হচ্ছে। যদিও এর কোনও সমর্থন এখনও আনুষ্ঠানিকভাবে মেলেনি। তবে ধারণা করা হচ্ছে, তিনি শিগগির বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন।

জানা যায়, শুভেন্দুর পদত্যাগের পর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার পাশাপাশিই এই আলোচনাও শুরু হয়েছে যে, শুভেন্দুর পর আর কোনও মন্ত্রী মন্ত্রিত্ব ছাড়েন কি না বা অন্য কোনও নেতা দলের সঙ্গে দূরত্ব আরও বাড়ান কি না। এ ছাড়া রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ শুভেন্দুর পদত্যাগের পর পরেই তাকে আমন্ত্রণ এবং স্বাগত জানিয়ে রেখেছেন। গত কয়েক মাস ধরেই শুভেন্দুর সঙ্গে আরও কয়েকজন মন্ত্রী এবং নেতাকে নিয়ে দলত্যাগের জল্পনা তৈরি হয়।

পদত্যাগের পর শনিবার (২৮ নভেম্বর) শুভেন্দু দিল্লি যাচ্ছেন বলে শুরুতে শোনা গিয়েছিল। তবে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, এখনই দিল্লি যাওয়ার কোনও সম্ভাবনা নেই শুভেন্দুর। তাই তার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।

তবে তৃণমূলের পক্ষে দলটির প্রবীণ নেতা সৌগত রায় বলেন, ‘এখনও বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি উনি। দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেননি। যতক্ষণ বিধায়ক আছেন, ততক্ষণ দলের সদস্য উনি। মন্ত্রিত্ব ছাড়া একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত ওর। আমি এতে দুঃখিত। ওর সঙ্গে কথা বলে মনে হয়েছে, দল ছাড়বেন না। আমি এখনও আশাবাদী। যতক্ষণ দলে আছেন, আমি আশা করব এবং চেষ্টা চালিয়ে যাব ওকে দলে রাখার।’

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা