রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারী যবিপ্রবি শিক্ষার্থী মিঠুন গ্রেপ্তার

সাতক্ষীরায় ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে আটক মিঠুন কুমার মন্ডলকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় মামলা দায়ের পর তাকে গ্রেপ্তার দেখায় থানা পুলিশ। এর আগে ডিবি পুলিশ বাদি হয়ে দেবহাটায় থানায় মামলা করেন। মামলা নং-৬, তারিখ- ১২ অক্টোবর, ২০২০ইং।

গ্রেপ্তার মিঠুন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। মিঠুন কুমার মন্ডল দেবহাটা উপজেলার নারিকেলী গ্রামের জুগল মন্ডলের ছেলে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, দেশের চলমান ধর্ষণ পরিস্থিতি নিয়ে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করছেন। তেমন এক ব্যক্তির প্রতিবাদী কমেন্টে মিঠুন কুমার তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। এটির স্কিনশর্ট ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রশাসনের দৃষ্টিতে আসে। পরে সোমবার ভোর রাতে নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিকালে দেবহাটা থানায় সোপার্দ করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক মিঠুন কুমার মন্ডলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সন্ধ্যায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন