বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালেশিয়ায় মাটি চাপা পড়ে রাজগঞ্জের যুবকের মৃত্যু

হেলাল উদ্দিন, মনিরামপুর: মালয়েশিয়ায় নির্মাণ সাইটে কাজ করার সময় আইয়ুব হোসেন (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে প্রবাসী আইয়ুব হোসেনের কর্মস্থল মালয়েশিয়ার পেনাং শহরের একটি নির্মাণ সাইটে কাজ করার সময় মাটি ধসে, মাটি চাপা পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

নিহত আইয়ুব হোসেন যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার মশ্বিমনগর ইউনিয়নের মশ্বিমনগর তালসারি গ্রামের মোনছের আলীর ছেলে। মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন- আইনী প্রক্রিয়া শেষ করে লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করছেন স্বজনেরা।

জানাগেছে- নিহত আইয়ুব হোসেন প্রায় ১৬ বছর ধরে মালয়েশিয়ায় নির্মাণশ্রমিকের কাজ করে আসছিলেন। আইয়ুব হোসেনের বাড়িতে পিতা, মাতা, স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্যা আত্মীয় স্বজন রয়েছে। যুবক আইয়ুব হোসেনের মৃত্যুর খবর বাড়িতে আসলে, পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বিশ্বাস করতে পারছিলেন না খবরটি। আইয়ুব হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি