সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেডিকেলে সুযোগ পেল কলারোয়ার হতদরিদ্র কৃষকের ছেলে শুভ হোসেন

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া(সাতক্ষীরা): ২০২৩-২০২৪শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেলে চান্স পেয়েছে কলারোয়া উপজেলার হতদরিদ্র কৃষকের ছেলে শুভ হোসেন। খুলনা নৌবাহিনী কলেজ কেন্দ্র থেকে মেডিকেল ভর্তি পরিীক্ষায় অংশ নিয়ে ৭৪.২৫ নম্বর পেয়েছেন। তার মেধাক্রম ১ হাজার ৫৭৮। সে রাজশাহী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন।

শুভ হোসেন কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের কামরুল ইসলাম সানা ও মাছুরা খাতুনের ছেলে। ২ সন্তানের মধ্যে শুভ বড় ,ভাই রনি ছোট। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পিতা একজন কৃষক। বাড়িতে রয়েছে একটি টিনের ঘর। সেই একটি ঘরেই থাকেন পরিবারের সবাই।

ছোট ভাই রনি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশুনা করে।জানা গেছে, ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, সে দেয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫৮ পেয়েছে। দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ৪.৭১ এসএসসিতে জিপিএ ৫ ও কলারোয়ায় সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।

নিজের সফলতা সম্পর্কে শুভ জানান, স্কুল-কলেজে পড়ালেখার সময় মন চাইলে একটা ভালো পোশাক কিনতে পারতাম না। কারণ আমার জন্ম গরিবের ঘরে। মা-বাবা খুশি হয়ে যা কিনে দিতেন, আমি তাতেই খুশি থাকতাম। স্কুল ও কলেজে থাকতে নানা ভাবে স্যাররা সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

স্থানীয় ও তার দাদা মুমিন সোনা জানান, শুভ হোসেন আমার গ্রামের ছেলে, খুবই ভাল একজন ছেলে। ছোট বেলা থেকে দেখেছি খুব ভদ্র। শুভর বাবা অনেক কষ্ট করে ছেলেদের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন৷ শুভ পড়ালেখা শেষ করে ভালো একজন চিকিৎসক হয়ে দেশ ও দেশের পিছিয়ে পড়া মানুষের জন্য সারাজীবন কাজ করবে বলে আমি আশাবাদী।

দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল বারী বলেন, শুভ হোসেন অত্যন্ত মেধাবী ছেলে। সে সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। সে আমাদের বিদ্যালয়সহ ইউনিয়নবাসীর মুখ উজ্জ্বল করেছে।

শুভ হোসেনে ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পড়াশুনা সম্পন্ন করে ভালো একজন চিকিৎসক হয়ে দেশ ও দেশের পিছিয়ে পড়া মানুষের জন্য সারাজীবন কাজ করতে পারে যেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল