রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোবাইলের নেশা মাদকের চাইতে ভয়ংকর, প্রতিবন্ধী হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা

স্মার্ট মোবাইল ফোনে আসক্ত হয়ে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে ছোট ছোট ছেলে-মেয়েরা। এসব ছেলে-মেয়েরা, তাদের বাবা-মায়ের স্মার্ট মোবাইল ফোন নিয়ে সারাক্ষন ইন্টারনেট চালু করে গেম, টিকটকসহ বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঢুকছে এবং তাতেই আসক্ত হচ্ছে।

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এমন চিত্র দেখা যাচ্ছে অহরহ। দেখাগেছে- এইসব ছেলে-মেয়েদের হাতে মোবাইল ফোন না দিয়ে কান্নাকাটি, খাওয়া-দাওয়া ছেড়ে দিচ্ছে। এমনকি মোবাইল ফোন নিতে না দিলে বা কেড়ে নিলে অভিমান করে আত্মহত্যা পর্যন্ত করছে। আর যেসব ছেলে-মেয়েরা মোবাইলের নেশায় আসক্ত হচ্ছে, তারা জগতের সমস্ত কিছু ভুলে যাচ্ছে। সারাক্ষন ঘরবন্ধি হয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। এসব ছেলে-মেয়েরা কোনো খেলাধুলা করতে চাই না। সারাদিন মোবাইল ফোন নিয়েই কাটিয়ে দিচ্ছে। ছোট ছোট ছেলে-মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে তাদের নিজের ক্ষতি করছে, তা তারা বুঝতে পরেছে না। কিন্তু অভিভাবকরা কোনো মতেই মোবাইলের আসক্ত থেকে সরাতে পারছে না।

রাজগঞ্জের হানুয়ার গ্রামের শহিদুল ইসলাম (৩৭) নামের একজন অভিভাবক বলেন- বাচ্চাদের একি অবস্থা। মোবাইল ছাড়া তারা কিছুই বোঝে না। আমরা যখন ছোট ছিলাম, তখন কতো খেলাধুলা করেছি। এখনকার ছেলে-মেয়েরা কোনো খেলাধুলা করে না। সারাক্ষন মোবাইল নিয়ে ঘরের ভিতর পড়ে থাকে। এভাবে মোবাইলে আসক্ত হলে, এই প্রজন্ম কি করবে?

রাজগঞ্জের আশরাফুল ইসলাম (৪০) নামের একজন অভিভাবক বলেন- ছেলে-মেয়েদের মোবাইলের আসক্ত থেকে কি করে ঠেকাবো। তাদের হাতে মোবাইল না দিলে, অবস্থা খারাপ হয়ে যায়। মোবাইলে আসক্ত প্রায়ই ছেলে-মেয়েরা মাথা এবং চোখের রোগে ভুগছে।

রফিকুল ইসলাম (৫০) নামের একজন অভিভাবক বলেছেন- বাচ্চারা মোবাইল ফোনের নেশায় আসক্ত হয়ে এক সময় প্রতিবন্ধী হয়ে যাবে। কারন মোবাইল ফোনের নেশা, মাদকের চাইতে ভয়ংকার। মাদকের নেশায় বয়স্ক মানুষ জড়িয়ে পড়ে। আর এই বাচ্চারা তাদের জীবনের শুরুতেই মোবাইলের আগ্রাসী থাবার শিকার হচ্ছে। এরা ছোট থেকেই ভয়ংকার নেশাই আসক্ত হচ্ছে। এর প্রতিকার কি তা জানি না।

রাজগঞ্জ এলাকার একজন শিক্ষক বলেন- ছেলে-মেয়েরা লেখাপড়া ঠিকমতো করছে না। এক জরিপে দেখাগেছে- বই-খাতা ফেলে অধিকাংশ ছেলে-মেয়েরা মোবাইলে সময় দিয়ে থাকে। অভিভাবকরা মোবাইল ধরতে নিষেধ করলেই আত্মহত্যার হুমকি দেয় ছেলে-মেয়েরা। এই শিক্ষকও, তার বাচ্চা নিয়ে মহা বিপদে আছে। তিনিও এর প্রতিকার খুজে পাচ্ছে না।

একজন চক্ষু বিশেষজ্ঞ বলেছেন- চোখের চিকিৎসার জন্য হাসপাতালে আসা রোগীর মধ্যে অধিকাংশই বাচ্চারা। এরা সবাই মোবাইলের পর্দায় চোখ রাখতে রাখতে এদের চোখ নস্ট হচ্ছে। বর্তমান প্রজন্ম এই ভাবে মোবাইলে আসক্ত থাকলে কি হবে তা বলা যাচ্ছে না। তিনি অভিভাবকদের সচেতন হতে বলেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি