বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবির কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত,নেতৃত্বে সবুজ-বাদল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২০ এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্লাম্বার সুপারভাইজার মো. শওকত ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র নিরাপত্তা প্রহরী মো. বদিউজ্জামান বাদল।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রাপ্ত ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মঞ্জুরুল হক। এ নির্বাচনে মোট ২৯১ জন ভোটারের মধ্যে প্রায় ২৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শওকত ইসলাম সবুজ পেয়েছেন ১২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অনুপ কুমার বড়াল পেয়েছেন ৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. বদিউজ্জামান বাদল পেয়েছেন ১৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কে. এম. আরিফুজ্জামান সোহাগ পেয়েছেন ১৩২ ভোট। সহ-সভাপতি পদে ১৪৭ ভোট পেয়ে এস এম রাজু আহমেদ ও ১৩০ ভোট পেয়ে রুমেল রহমান রনি; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইমদাদুল হক টুটুল ১৬৭ ভোট, ধর্ম, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. গোলাম মোস্তফা লাল্টু ১৫০ ভোট; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আনোয়ার জাহিদ ১৮০ ভোট; মহিলা বিষয়ক সম্পাদক পদে রুমানা পারভীন ১৮৩ ভোট; নির্বাহী সদস্য পদে মো. আসফিকুর রহমান সর্বোচ্চ সংখ্যক ১৯৩ ভোট, মো. সোহাগ মিলন ১৫২ ভোট এবং মো. আরশাদ আলী ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে অসীম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক পদে মো. রায়হান পারভেজ, দপ্তর সম্পাদক পদে মো. বাবলুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুমন হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তাঁরা এ কমিটির দায়িত্ব পালন করবেন।

এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন যবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক মেহেদী হাসান ও টেকনিক্যাল অফিসার আবু হেনা মোহাম্মদ নাছিমুল জামিল। প্রিসাইডিং অফিসার হিসেবে সেকশন অফিসার মোহাম্মদ রিয়াজুল হক, মোহাম্মদ কবির হোসেন, জাহাঙ্গীর আলম ও রামানন্দ পাল দায়িত্ব পালন করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা