সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আ.লীগ নেতা মনি’র মতবিনিময়

দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন আসন্ন উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

আসন্ন দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১ টায় দেবহাটা প্রেসক্লাব চত্বরে নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।

এসময় মনিরুজ্জামান মনি বলেন, স্বাধীনতা পরবর্তী এবারই প্রথম ভোটের মাধ্যমে সম্পূর্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠভাবে দেবহাটা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করায় প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। সাংবাদিকদের অক্লান্ত প্রচেষ্টা ও পরিশ্রমের ফলে নির্বাচনের মাধ্যমে দেবহাটা প্রেসক্লাবে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা আজীবন দৃষ্টান্ত হয়ে থাকবে। আসন্ন উপ-নির্বাচন প্রসঙ্গে মনিরুজ্জামান মনি বলেন, সাতক্ষীরার মধ্যে দেবহাটা সবচেয়ে ছোট্ট একটি উপজেলা। স্বভাবতই দেবহাটার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। দেবহাটার সার্বিক উন্নয়ন ও গণমানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিতের লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আমি অংশগ্রহন করছি। আশাকরি উপজেলাবাসী আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে আধুনিক দেবহাটা উপজেলা গড়ার সুযোগ দিবেন।

সেজন্য সকল সংবাদকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগীতাও প্রত্যাশা করেন তিনি।

মতবিনিময়কালে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, প্রেসক্লাবের নব-নির্বাটিত যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, আকতার হোসেন ডাবলু সহ সকল সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান