বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শা সীমান্ত থেকে ৩৫পিচ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ পিচ স্বর্ণের বার, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে রুদ্রপুর সীমান্ত থেকে স্বর্ণের চালানটি আটক করে। আটককৃতরা হলেন, শার্শা উপজেলার আমলাই গ্রামের ইয়াকুব আলী ও একই উপজেলার গোপালপুর গ্রামের আতিয়ার রহমান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্য হাত বদলের জন্য কয়েকজন পাচারকারী একত্রে মিলিত হবে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সাদা রংয়ের একটি প্রিমিও প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের গতি রোধ করতে বলা হয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে এসির বস্কের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ পিচ স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

 

 

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ