শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যাত্রা শুরু হলো বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড এর

(২৫ শে জুন) রোববার আইসিসিবি এর ৫ নম্বর হলে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড এর যাত্রা শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ এর ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর।

তিনি তার এক মূল্যবান বক্তব্যে বলেন, “বসুন্ধরা গ্রুপ সর্বদাই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। টয়লেট্রিজ ইন্ডাস্ট্রিতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলি অনেক দিন ধরেই এদেশে সফলভাবে ব্যবসা করে আসছে, সেখানে দেশীয় প্রতিষ্ঠান হিসেবে আমরা আমাদের দেশীয় পণ্য দিয়ে ভোক্তাদের মনে জায়গা করে নিতে চাই। এতে করে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি সাধারণ মানুষ সঠিক মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বসুন্ধরা টয়লেট্রিজ বিশেষ ভূমিকা রাখবে। আমাদের টয়লেট্রিজ পণ্যগুল্য সাধারণ মানুষের নিত্য দিনের প্রয়োজন মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং পণ্যের গুনগত মান নিশ্চয়তার জন্য আমাদের রয়েছে অত্যাধুনিক মাইক্রো বায়োলজিক্যাল রিসার্চ ল্যাব ও দক্ষ জনশক্তি।“

বসুন্ধরা গ্রুপ প্রায় দুই দশক এর বেশি সময় ধরে দেশ ও মানুষের কল্যাণে গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করে চলছে। সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি এবার টয়লেট্রিজ পণ্য বাজারে নিয়ে এসেছে। বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড হোম কেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার ও ওরাল কেয়ার ক্যাটাগরিতে বসুন্ধরা পাওয়ার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, বসুন্ধরা এক্সট্রিম টয়লেট ক্লিনার, বসুন্ধরা লিট ডিশ ওয়াশ লিকুইড ও বার, বসুন্ধরা এয়ার ফ্রেশনার, বসুন্ধরা এক্সট্রিম প্ল্যান্ট ফাইবার কয়েল, বসুন্ধরা স্মাইলজি টুথপেস্ট নিয়ে এসেছে এবং সামনে আরো বিভিন্ন ধরনের পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে। পণ্যের গুনগত মান ঠিক রেখে সঠিক মূল্যে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ায় প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বসুন্ধরা গ্রুপ; মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার; মোহাম্মদ কামরুল হাসান, চিফ ফিনান্সিয়াল অফিসার (বিপিএমএল); মোহাম্মদ মাজেদুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি, সেক্টর সি; মোহাম্মদ আলাউদ্দিন, হেড অব মার্কেটিং (বিপিএমএল), শোয়েব মাহমুদ, ডেপুটি ম্যানেজার, মার্কেটিং, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়