রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

সাতক্ষীরায় ১৪৩ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছে জেলা পুলিশ। এ সময় বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ২ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়।

রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১ টায় পুলিশ লাইন কনফারেন্স হল রুমে আনুষ্টানিকভাবে মোবাইল ফেরত দেওয়া হয়।

এ সময় সকলের উদ্দেশ্যে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তারাই ধারাবাহিকতায় চলতি বছর মে ও জুন মাসে হারানো ১৪৩ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হলো। যাহার আনুমানিক মূল্য ২১ লাখ ৪৫ হাজার টাকা। একই সাথে বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ২ লাখ ৩৬ টাকা উদ্ধার করে মালিককে ফেরত দেয়া হয়েছে। জনগণ সেবা দিতে পুলিশ পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত। স্ব স্ব মূল্যবান জিনিসপত্রের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার আহবান রাখেন পুলিশ সুপার।

এ সময় হারানো মোবাইল ফোনের মালিকরা জানান, হারানো মোবাইল ফোন ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলো তারা। সাতক্ষীরা জেলা পুলিশের অক্লান্ত পরিশ্রমের ফলে তারা মোবাইল ফোন ফেরত পেয়ে বেশ আনন্দিত। পুলিশের এমন মহতী কাজকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত সকলে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আতিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার এ.এম.জে সোহেল, জেলা পুলিশের ডিআইও ওয়ান মোঃ ইয়াছিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক