রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির প্রতাপনগর তালতলা বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার কমিটির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আলহাজ্ব মোঃ কামাল হোসেন সভাপতি, মোঃ আব্দুস সালাম সাধারণ সম্পাদক ও মোঃ রুহুল আমিন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে বাজারের ২৪৯ জন ভোটারের মধ্যে ২৪১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বদ্ধীতা করেন। সভাপতি পদে মোঃ কামাল হোসেন (ছাতা প্রতীক) ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রতিদ্বদ্ধী প্রার্থী মোঃ রোকনুজ্জামান (আম) ৩৮ ও মোঃ শহিদুল্লাহ (তালা) পেয়েছেন ২৮ ভোট। সহ-সভাপতি পদে মোঃ রুহুল আমিন (বল প্রতীক) ১৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রতিদ্বদ্ধী প্রার্থী শামছুজ্জামান চেয়ার) ৭০ ভোট ও মাঃ আব্দুর রাজ্জাক (মই) পেয়েছেন ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুস ছালাম (বক প্রতীক) ১১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রতিদ্বদ্ধী প্রার্থী খায়রুল বাসার (কলস) ১০৩ ভোট ও মোঃ আনিছুর রহমান (মাছ প্রতীক) পেয়েছেন ২১ ভোট।

এরআগে কমিটির ক্যাশিয়ার পদে রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ইয়াছিন আলী গাজী, প্রচার সম্পাদক পদে আল আমিন, সাধারণ সদস্য পদে বায়তুল্লাহ, আবু ছাইদ হোসেন, আরেজ আলী মোড়ল, ইলিয়াস হোসেন ও আবুল হোসেন বিনা প্রতিদ্বদ্ধীতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন, অধ্যক্ষ মাওঃ মাছুম বিল্লাহ। তাকে সহায়তা করেন, আবু সালেহ, আঃ হান্নান, আবু জাহেদ, মোস্তফা সিরাজুল ইসলম ও এমরান হোসেন। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, এসআই মুহিত হোসেন প্রমুখ নির্বাচন পর্যবেক্ষণ ও সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব